• রাজনীতি

আমরা যদি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা না করতে পারি তাহলে সব অর্জন বৃথা যাবে: শামা ওবায়েদ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভায় বলেছেন, আমরা যদি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারি তাহলে সকল অর্জন আমাদের বৃথা যাবে। গত বছর যে জুলাই অভ্যুত্থানে আমাদের এত ভাইদের, এত বোনদের রক্ত ঝরেছে। ১৭ বছরে যে রক্ত ঝরেছে, গুম-খুন হয়েছে। আমাদের আবু সাঈদ, মুগ্ধদের প্রাণ গিয়েছে। কদিন আগে আমাদের দেশ প্রেমিক মানুষ হাদির মৃত্যু হয়েছে এই সকল মৃত্যু, এ সকল রক্ত সবই বৃথা যাবে যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে।

শুক্রবার রাতে সালথা উপজেলার ফুলবাড়িয়া এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর ২ আসনে‌ বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু এসব কথা বলেন। 

শামা ওবায়েদ আরও বলেন, আগামী দিনে কোন দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, সে সিদ্ধান্ত আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিতে হবে। আমি সবাইকে অনুরোধ জানাই, আপনারা ঐক্য ধরে রাখবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর আসবেন না। গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বাংলাদেশের মানুষ তাকে কখনো ভুলবে না। তিনি চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

ফরিদপুর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অজয় কুমার করের আয়োজনে এসময় জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সিদ্দিকুর রহমান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয় এবং তার রূহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়। 

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo