• সমগ্র বাংলা

সদর দক্ষিণ উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত মাওলানা সফিকুল আমিন পাটোয়ারী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সফিকুল আমিন পাটোয়ারী জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সদর দক্ষিণ উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেন। 

উল্লেখ্য, এর আগেও তিনি একাধিকবার শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। বিশেষ করে ২০১৭, ২০২২ ও ২০২৩ সালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়ে তিনি প্রশংসিত হন।

অধ্যক্ষ মাওলানা মোঃ সফিকুল আমিন পাটোয়ারী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের কাকৈরতলা গ্রামের মরহুম আলহাজ্ব মাওলানা আবুল হুদা মোঃ মুসা (রহঃ) এর চতুর্থ পুত্র। তিনি বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা এবং ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা থেকে ধর্মীয় শিক্ষায় দীক্ষা লাভ করেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি কাকৈরতলা সমাজকল্যাণ সংস্থার সভাপতি এবং কুমিল্লাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।

অধ্যক্ষ মাওলানা মোঃ সফিকুল আমিন পাটোয়ারী বলেন, মাদ্রাসার একঝাঁক তরুণ শিক্ষক-শিক্ষিকার দক্ষতা, সততা ও নিরলস পরিশ্রমের ফলেই আজ প্রতিষ্ঠানটি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ সফলতার জন্য এলাকার সুধীজন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। একই সাথে তার এ অর্জন তিনি তার সন্মানিত পিতা মাতা সহ তার শিক্ষা জীবনের সকল শ্রদ্ধেয় শিক্ষকগণের জন্য উৎসর্গ করেন।

 

মন্তব্য (০)





image

চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই...

image

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

২

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী‌-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের ...

image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

৩

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

৪

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

৫

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

  • company_logo