• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে ২টি বিদেশি শুটারগান ও ৯রাউন্ড গুলি উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সিমান্ত এলাকা থেকে ২টি বিদেশি শুটারগান ৯রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়েছে বলে জানানো হয় বিজিবির পক্ষ থেকে। 

বৃহস্পতিবার ৯জানুয়ারী ২০২৬ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উনিশবিঘা এলাকায় সীমান্ত পিলার ১৮২/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত একটি আমবাগানে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহিন আগ্নেয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া  এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশে একটি দুষ্কৃতকারী চক্র সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের চেষ্টা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

এ তথ্যের ভিত্তিতে আজমতপুর বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের ভেতরে একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় দুটি বিদেশি ওয়ান শুটার গান ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করা এবং সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের পরিকল্পনা ছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

image

পাবনায় অবৈধ দুটি স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় অবৈধ দুটি স্যালাইন কারখানায় অভিযান চ...

image

পাবনায় যুবদলের প্রতিবাদ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শিষ্ঠা...

  • company_logo