• সমগ্র বাংলা

সাতকানিয়া চৌকি আদালতে চালু হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার মানুষের জন্য এলো বহুল প্রতীক্ষিত সুসংবাদ। চট্টগ্রাম শহর থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থানান্তর করা হয়েছে সাতকানিয়া চৌকি আদালতে। এর মাধ্যমে স্বাধীনতার ৫৪ বছর পর এ জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হলো।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৪ এর সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ বিষয়ে সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি আইনজীবী হাফিজুল ইসলাম (মানিক) বলেন, 

“আজকের এই আনন্দঘন দিনে চট্টগ্রাম দক্ষিণ জনপদের অবহেলিত সাতকানিয়া–লোহাগাড়াবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ, মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল, জেলা ও দায়রা জজ হেমায়েত উদ্দীন, প্রফেসর সাঈদ আহসান খালিদ এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ স্যারের প্রতি। তাঁদের আন্তরিক উদ্যোগেই আজ এ জনপদের মানুষের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে।”

স্থানীয় পর্যায়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম শুরু হওয়ায় এখন থেকে হাজারো মানুষকে আর চট্টগ্রাম শহরে গিয়ে মামলা পরিচালনা কিংবা হাজিরা দিতে হবে না। এতে বিচারপ্রার্থী জনগণের সময়, অর্থ ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছেন আইনজীবী ও স্থানীয় সচেতন মহল।

মন্তব্য (০)





image

চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই...

image

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

২

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী‌-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের ...

image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

৩

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

৪

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

৫

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

  • company_logo