• সমগ্র বাংলা

নওগাঁয় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও  গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের আয়োজন রেস্টুরেন্ট এনড্ কমিউনিটি সেন্টারে মতবিনিময় করেন নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি রানা), সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারওয়ার কামাল চঞ্চল, যুবদলের সদস্য সচিব রুহুন আমিন মুক্তার, পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জাসাসের সভাপতি বাবুসহ বিভিন্ন পর্যারে নেতৃবৃন্দরা।
জাহিদুল ইসলাম ধলু বলেন উন্নয়ন কর্মকান্ড থেকে নওগাঁ আর পিছিয়ে থাকবে না। শহরের ভিতরের প্রধান সড়ক চারলেনে উন্নিত করার প্রকল্প একনেকে শিগগিরই পাশ হবে এবং ৬মাসের মধ্যে কাজ শুরু হবে। শিল্প কলকারখানা গড়তে জোর দেওয়া হবে। পাশাপাশি জেলায় গ্যাস সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করা হবে। বেকারদের কর্মসংস্থানের জন্য কর্মমূখী পরিকল্পনা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় গেলে যে ক্ষমতার অপব্যবহার হবে এমনটা কেউ যেন না ভাবেন। নওগাঁকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা হবে। ইতোমধ্যে আমের জেলা হিসেবে পরিচিতি লাভ করেছি। এছাড়া কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তির বিষয়টি নিশ্চিতে আম সংরক্ষনে হিমাগার স্থাপন করা হবে। আমাদের ইসতেহারের মধ্যে ছিল নওগাঁয় একটি বিশ্ববিদ্যালয় হবে। ইতোমধ্যে সেটি হয়েছে। তবে কৃষিপ্রধান জেলা হিসেবে নতুন করে আরেকটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জোর দেয়া হবে। এছাড়া জাহিদুল ইসলাম ধলু সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে মরহুমা বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

মন্তব্য (০)





image

চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই...

image

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

২

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী‌-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের ...

image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

৩

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

৪

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

৫

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

  • company_logo