• সমগ্র বাংলা

ফরিদপুরের সদরপুরে বিএনপি'র নেতা কর্মীর ১০/১২টি বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বিএনপির ১০/১২ জন নেতা কর্মীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার  রাতে এই ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে গ্রাম্য আধিপত্য নিয়ে বাড়ি ঘরে হামলা চালায় ওই ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাসের সমর্থকরা‌। এ সময় ওই এলাকার সেন্টু কাজী, জামাল কাজী, সুমন কাজীর নেতৃত্বে ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকদারের বাড়িসহ ১০-১২টি  বিএনপির সমর্থিত বাড়িতে হামলা ও লুটপাট করে। এ সময় তাদের বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যায় বলে তারা অভিযোগ করেন। 

বাড়িঘরে হামলা লুটপাটের শিকার হওয়া ব্যক্তিরা জানান, যারা তাদের বাড়ি-ঘরে লুটপাট ও হামলা চালায় তারা কদিন আগে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছেন বলে হামলার সময় তাদেরকে জানিয়েছেন। আর এই যোগ দিয়েই তারা বিএনপি'র নেতাকর্মীর বাড়িতে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটায়। 

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সোমবার রাতে ঘটনার পরপরই আমরা খবর পেয়ে পুলিশ পাঠায়। এখনও তারা অভিযোগ দেয়নি অভিযোগে গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

মন্তব্য (০)





image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

image

পাবনায় অবৈধ দুটি স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় অবৈধ দুটি স্যালাইন কারখানায় অভিযান চ...

  • company_logo