ফাইল ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে পৃথক অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ।
চটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম সারওয়ার হোসেন জানান, রোববার সন্ধ্যায় এবং রাত ৯টার দিকে পৃথক অভিযানে গুনাইগাছা পূর্বপাড়া গ্রামের মোবারক প্রামাণিকের ছেলে জাকিরুল ইসলামকে (৩২) আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যিদিকে আরেক অভিযানে বিলচলন ইউনিয়নের বোঁথর মধ্যপাড়া গ্রামের বেলাল প্রামাণিকের ছেলে সোহেল রানাকে (২২) আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মাদক কারবারিদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।
#
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই...
রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের ...
পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...
নিউজ ডেস্ক : সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

মন্তব্য (০)