ফাইল ছবি
নিউজ ডেস্কঃ আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটতরাজের বিরুদ্ধে মানবিক মর্যাদা, সার্বভৌম ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘আজাদী পদযাত্রা’র ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই অংশ হিসেবে আজ কর্মসূচির শুরুতে আধিপত্যবাদবিরোধী শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর ভোর সাড়ে ৬টায় হাদির কবর জিয়ারত করা হয়।
এ সময় ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদাস্সির, সেক্রেটারি আল আমিন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে, রোববার (৪ জানুয়ারি) এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
পদযাত্রাটি ঢাবির টিএসসি থেকে শুরু হয়ে কর্মকর্তা ভবন, শিববাড়ী, কর্মচারী ভবন, কার্জন হল, জগন্নাথ হল, ফুলার রোড, হল পাড়া, নীলক্ষেত আবাসিক এলাকা হয়ে আজিমপুর যেয়ে শেষ হবে।
নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলে...
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহান...
নিউজ ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈ...
নিউজ ডেস্ক : শহীদের রক্ত মাটিতে শুকাতে না শুকাতেই শেখ হাসিনা...
নিউজ ডেস্ক : নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও নিয়...

মন্তব্য (০)