• লিড নিউজ
  • প্রশাসন

সচিবালয় ও যমুনা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

  • Lead News
  • প্রশাসন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী সোমবার (৫ জানুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ), প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রাসহ যেকোনো ধরনের জনসমাগমমূলক কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়।

 

মন্তব্য (০)





image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৫৭ ‎

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীত...

image

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদ...

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ...

image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

image

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

  • company_logo