• সমগ্র বাংলা

পাবনায় ডিবির অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ৪

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলিসহ চারজনকে আটক করা হয়েছে।

পাবনা জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান মণ্ডল (অর্থ ও প্রশাসন) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনুর রহমান (ক্রাইম অ্যান্ড অপস)-এর তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়।

ডিবি পুলিশের একটি চৌকশ দল (ওসি) মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে বুধবার (৩১ ডিসেম্বর) পাবনার মনসুরাবাদ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি রিভলবার ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। এ অভিযানে কয়েকজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাবনা সদর থানার বলরামপুর আহাদবাবুর গলি এলাকার আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান মামুন অরফে বাঙ্গাল মামুন (৪৭)  একই এলাকার মৃত-কোবাদ শেখ এর ছেলে মো: আরিফ হোসেন (২৫), পাবনা সদর থানার শিবরামপুর এলাকার মো: আব্দুস সোবাহানের ছেলে মো: ফিরোজ হোসেন (৩৫) এবং সদর থানাধীন পূর্ব শালগাড়িয়া ০৮ নং ওয়ার্ড এর আ: রাজ্জাক এর ছেলে মো: রিপন (৩৫)।

এছাড়া অপরদিকে আরো একটি অভিযানে দক্ষিণ রাঘবপুর এলাকার শায়েস্থা খান রোডে একটি ফ্ল্যাট বাসা থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলির মধ্যে ৪২টি তাজা এবং ১১টি ফায়ার্ড কার্তুজ রয়েছে।

পরে পূর্ব শালগাড়িয়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে তিন রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে আটক করা হয়। এসব অভিযানে সর্বমোট চারজনকে আটক করা হয়েছে।

ডিবি পুলিশ আরো জানায়, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস এবং চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই...

image

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

২

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী‌-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের ...

image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

৩

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

৪

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

৫

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

  • company_logo