• সমগ্র বাংলা

কিশোরগঞ্জে নিকলী ও কটিয়াদিতে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ পরিবেশ অধিদপ্তর এর উদ্যোগে  কিশোরগঞ্জ জেলার নিকলী ও কটিয়াদী উপজেলায় অবস্থিত  অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

মোবাইল কোর্ট অভিযানে কুর্শা, নিকলী, কিশোরগঞ্জ-এ অবস্থিত "মেসার্স কামাল ব্রিকস" ও "মেসার্স আলতাফ ব্রিকস" করগাও, কটিয়াদি , কিশোরগঞ্জ-এ অবস্থিত "মেসার্স শাপলা ব্রিকস" নামক  ইটভাটা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত২০১৯) এর বিভিন্ন ধারা ভঙ্গ করায় ইটভাটাগুলোর চিমনী ও কিলন ভেঙ্গে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর এর  বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: রেজওয়ান-উল-ইসলাম। অভিযানে পরিবেশ অধিদপ্তর এর কর্মকর্তা-কর্মচারী, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, র ্যাব ১৪ এর সদস্যবৃন্দ, জেলা পুলিশের সদস্যবৃন্দ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর।

মন্তব্য (০)





image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

  • company_logo