• লাইফস্টাইল

প্রচণ্ড শীতেও শরীর গরম রাখে এই ৩ খাবার

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : প্রচণ্ড শীতে শরীর ঠান্ডা হওয়া স্বাভাবিক, তাই গরম কাপড়ের প্রয়োজন পড়ে। তবে শুধু কাপড়ই যথেষ্ট নয়— খাবারের মাধ্যমেও শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধি করা সম্ভব।

অনেকে শীতে খাবারে গুড় ও তিল রাখেন। তবে প্রচণ্ড ঠান্ডায় শরীর গরম রাখতে এর সঙ্গে আরও তিনটি খাবার অন্তর্ভুক্ত করলে ফল আরও কার্যকর হয়। কী সেই তিন খাবার?

১. আদা

আদায় থাকা পুষ্টিগুণ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি শুধু হজমে সাহায্য করে না, ডায়াফরেটিক বৈশিষ্ট্যের কারণে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধি করে। শীতের সকালে বা খাবারের সঙ্গে আদা ব্যবহার শরীরকে উষ্ণ রাখে।

২. বাদাম

শরীরের তাপমাত্রা বাড়াতে বাদামেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চিনাবাদাম, কাঠবাদাম, কাজুবাদাম— সবই প্রচণ্ড ঠান্ডায় শরীর গরম রাখে। তাই শীতে নিয়মিত বাদাম খাওয়াটা উপকারী।

৩. মিষ্টি আলু

মিষ্টি আলুতে প্রচুর ফাইবার থাকে, যা ধীরে ধীরে হজম হয়। ধীর হজম মানে দীর্ঘক্ষণ পর্যন্ত শরীর গরম থাকা। শীতকালে মিষ্টি আলু ভাজা, সেদ্ধ বা রোস্ট করে খাওয়াও উপকারী।

শীতে শুধু গরম কাপড় নয়, পুষ্টিকর খাবারও শরীরকে সুস্থ ও উষ্ণ রাখতে সহায়ক। এই তিনটি খাবার নিয়মিত খাবার তালিকায় রাখলেই ঠান্ডা মোকাবিলায় সাহায্য পাওয়া সম্ভব।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

মন্তব্য (০)





image

যমুনা ফিউচার পার্কে মৌসুমি লাইফস্টাইল মার্টের নতুন আউটলেট...

লাইফস্টাইল ডেস্ক: ৫৪ বছরের ঐতিহ্যবাহী লাইফস্টাইল ব্র্যান্ড ম...

image

ওজন কমাতে চান, শসা খান

নিউজ ডেস্ক : আপনি আপনার শরীরের ওজন কমাতে চান, তাহলে প্রতিদিন শসা খান। শস...

image

রমজানে সুস্থ থাকতে জরুরি খাদ্যাভ্যাসে পরিবর্তন ও সচেতনতা

নিউজ ডেস্ক : রমজান মাসে দীর্ঘ সময় রোজা রাখার পর খাদ্যাভ্যাসে হঠাৎ পরিবর্...

image

ইফতারে ১০ আইটেম শরবত রেসিপি

নিউজ ডেস্ক : সারাদিন রোজা থেকে ইফতারে ক্লান্তি দূর করতে স্বাস্থ্যকর ও রি...

image

রোজায় বুক জ্বালাপোড়া করে, সমাধান যেভাবে

নিউজ ডেস্ক : রহমত,বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান। মুসলমানরা এ মাসে আ...

  • company_logo