ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দীর্ঘ ১৭ বছর পর প্রিয় জন্মভূমিতে ফেরার ঐতিহাসিক দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তাদের গুলশানের বাসভবনে পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে তারা বাসভবনে পৌঁছান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর (সিএসএফ) সদস্যরা কঠোর প্রটোকল দিয়ে তাদের বিমানবন্দর থেকে গুলশানে নিয়ে যান। তারেক রহমান বর্তমানে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণঅভ্যর্থনা অনুষ্ঠানে রয়েছেন, তবে তার স্ত্রী ও কন্যা সরাসরি বাসভবনে চলে যান।
এর আগে আজ সকাল ১০টায় তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী বিমানটি লন্ডনের হিথ্রো থেকে এসে প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতি ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিমানটি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হয়। বেলা ১১টা ৪৩ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান সংবর্ধনা স্থলের দিকে রওনা দিলেও ডা. জুবাইদা ও জাইমা রহমান কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গুলশানের বাসায় পৌঁছান।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)