• লাইফস্টাইল

সম্মাননা পেলেন সুমাইয়া আক্তার সুমি

  • লাইফস্টাইল

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ মর্যাদাপূর্ণ ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড–২০২৫ (সিজন–৫) অনুষ্ঠানে বেস্ট লাইফস্টাইল অ্যান্ড ফিটনেস ইনফ্লুয়েন্সার ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সুমাইয়া আক্তার সুমি। লাইফস্টাইল ও ফিটনেস সচেতনতা বৃদ্ধিতে তার ধারাবাহিক ও প্রভাবশালী অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

‎এই অনুষ্ঠানটি ১৯ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর বাংলাদেশ পর্যটন করপোরেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল এসকে মিডিয়া পিআর এবং আয়োজন করে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন।

‎সুমাইয়া আক্তার সুমি তার নিয়মিত ফিটনেস কনটেন্ট, স্বাস্থ্যকর জীবনযাপন ও ইতিবাচক বার্তার মাধ্যমে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন। তার এই অর্জন দেশের ডিজিটাল ইনফ্লুয়েন্সার অঙ্গনে একটি উল্লেখযোগ্য সংযোজন।

‎এ প্রসঙ্গে ইনফ্লুয়েন্সার সুমাইয়া আক্তার সুমি বলেন, 'এই সম্মাননা আমার জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার। লাইফস্টাইল ও ফিটনেস নিয়ে কাজ করার পথচলায় যারা সবসময় আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তাদের সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। বিশেষভাবে ধন্যবাদ জানাই এসকে মিডিয়া পিআর ও ময়ূরপঙ্খী ফাউন্ডেশনকে। আরও দায়িত্বশীলভাবে কাজ করে মানুষকে সুস্থ ও ইতিবাচক জীবনধারার পথে অনুপ্রাণিত করতে চাই।'

‎ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করে সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জাগিয়ে তোলে।

মন্তব্য (০)





image

যমুনা ফিউচার পার্কে মৌসুমি লাইফস্টাইল মার্টের নতুন আউটলেট...

লাইফস্টাইল ডেস্ক: ৫৪ বছরের ঐতিহ্যবাহী লাইফস্টাইল ব্র্যান্ড ম...

image

ওজন কমাতে চান, শসা খান

নিউজ ডেস্ক : আপনি আপনার শরীরের ওজন কমাতে চান, তাহলে প্রতিদিন শসা খান। শস...

image

রমজানে সুস্থ থাকতে জরুরি খাদ্যাভ্যাসে পরিবর্তন ও সচেতনতা

নিউজ ডেস্ক : রমজান মাসে দীর্ঘ সময় রোজা রাখার পর খাদ্যাভ্যাসে হঠাৎ পরিবর্...

image

ইফতারে ১০ আইটেম শরবত রেসিপি

নিউজ ডেস্ক : সারাদিন রোজা থেকে ইফতারে ক্লান্তি দূর করতে স্বাস্থ্যকর ও রি...

image

রোজায় বুক জ্বালাপোড়া করে, সমাধান যেভাবে

নিউজ ডেস্ক : রহমত,বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান। মুসলমানরা এ মাসে আ...

  • company_logo