• লিড নিউজ
  • জাতীয়

‎গণমাধ্যমে হামলা গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত: ইইউ রাষ্ট্রদূত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের ওপর এক সরাসরি আঘাত। এই ধরনের ঘটনা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত তৈরি করেছে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি আর কখনোই কাম্য নয়।

‎রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। 

‎গত বৃহস্পতিবার রাতে প্রথম আলো ভবনে সংঘটিত সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর নিন্দা ও সহমর্মিতা জানাতে মাইকেল মিলার সেখানে যান।

‎এ সময় তিনি হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত প্রথম আলো ভবনের সামনে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে তিনি পত্রিকাটির জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার দিন কীভাবে পরিস্থিতির অবনতি ঘটে, তার সামগ্রিক চিত্র সম্পর্কে খোঁজ নেন। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন করেন তিনি।

‎আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন মতপ্রকাশের স্বাধীনতার পরিসর বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন ঘটনার পুনরাবৃত্তি আমরা আর কখনোই দেখতে চাই না। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত ছিল।’

‎তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে, সে জন্য গণমাধ্যমের প্রকাশনা কার্যক্রম চালু রাখা, সংবাদ পরিবেশন অব্যাহত রাখা এবং সবার জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

মন্তব্য (০)





image

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল:...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...

image

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...

image

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

image

নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত

নিউজ ডেস্ক : স্থল নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল ও উ...

image

৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি

নিউজ ডেস্ক : প্রশাসনে ফের রদবদল করেছে সরকার। বিসিএস (প্রশাসন...

  • company_logo