• রাজনীতি

নতুন করে ফ্যাসিজম কায়েম করতে চাইলে জনগণ তার জবাব দেবে: শফিকুর রহমান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেছেন, কেউ যদি দেশে আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান, তাহলে খুব দেরি হবে না—জনগণের কাছ থেকে যথাযথ জবাব পেয়ে যাবেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল পাঁচটার দিকে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জনগণ সমস্ত ষড়যন্ত্র রুখে দেবে। কাউকে এ ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের মাটি কারও বাপ-দাদার জমিদারি নয়—এটা ১৮ কোটি মানুষের সম্পদ।

হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এ সমস্ত হত্যাচেষ্টা যারা চালিয়েছে, গুলি যারা চালিয়েছে—তাদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। সরকারের কাছে এই আহ্বান জানাচ্ছি। সরকারের কোনো ধরনের ঢিলামি বরদাস্ত করা হবে না। সরকার যেন এ ব্যাপারে তৎপর থেকে নিজেদের দায়িত্ব পালন করেন—সেটা আমরা দেখতে চাই।

তিনি জানান, চিকিৎসক, আহত হাদির ভাই ও বোনের সঙ্গে তার কথা হয়েছে।

হাদির অবস্থা খুব সংকটজনক উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় আমরা স্তম্ভিত, বিস্মিত এবং ক্ষুব্ধ। যে কাপুরুষরা এ ঘটনা ঘটিয়েছে—আমরা তাদের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। একটা মেসেজ ভেরি ক্লিয়ার— এ জাতি কোনো গুলিকে পরোয়া করবে না। ইনশাআল্লাহ আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না।

আহত নেতার সুস্থতা কামনা করে জামায়াত আমির বলেন, আমরা হাদির সুস্থতা কামনা করছি। সে যেন ফিরে এসে মুক্তির লড়াইয়ে আবার রাজপথে আমাদের সঙ্গে শরিক হতে পারে—এমন কামনা করছি আল্লাহতালার দরবারে।

হাদির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। সে এখন জীবন-মৃত্যুর মাঝখানে আছে।

 

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo