• লিড নিউজ
  • জাতীয়

হজ ব্যবস্থাপনা সহজ করার জন্য নানা উদ্যোগ নেয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ব্যবস্থাপনা সহজ করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে অতীতের মতো কোনও সিন্ডিকেট কাজ করতে পারবে না।

‎বুধবার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাটোর জেলা মডেল মসজিদ উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

‎তিনি জানান, ধর্ম মন্ত্রণালয়ের সবাই স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে। অতীতে হাজিদের জিম্মি করার যে প্রবণতা ছিল, তা এখন শূন্যের কোঠায় নিয়ে আসা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ে তত্ববধায়নে হজিদের বাড়ি ভাড়াসহ সব কাজ সম্পন্ন করায় গত বছর সাড়ে আট কোটিরও অধিক টাকা হাজীদের ফেরত দেয়া হয়েছে।

‎ধর্ম উপদেষ্টা বলেন, অ্যাজমা, হৃদরোগ ও ক্যান্সারেরর রোগীদের হজে যেতে বারণ করেছে সৌদি সরকার। তাই ধর্ম মন্ত্রণালয় এসব রোগীদের হজে যেতে দেবে না। কোনো চিকিৎসক এসব রোগীদের সুস্থ বলে সার্টিফিকেট প্রদান করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

‎বয়স্কদের হজে না যাওয়ার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, হজে অনেক পরিশ্রম হয়। যা বয়স্ক মানুষদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এ সময়, এছাড়া হজের সিন্ডিকেট ভেঙে দিয়ে সর্বোচ্চ কম খরচ করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

‎ধর্ম উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে তিনি জেলার দুটি মডেল মসজিদ উদ্বোধন করেন। এসময় নাটোরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ মন...

image

‎বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা...

নিউজ ডেস্কঃ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক ...

image

‎আশুরার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সমাজে সম্প্রীতি সুদৃঢ় করতে...

নিউজ ডেস্কঃ ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈ...

image

দেশে ফিরলেন লিবিয়ায় আটক ১৭২ বাংলাদেশি

নিউজ ডেস্কঃ লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থা...

image

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্র...

  • company_logo