• লিড নিউজ
  • জাতীয়

‎নরসিংদীতে সংঘাত বন্ধে ‘কম্বিং অপারেশন’ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে ‘কম্বিং অপারেশন’ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

‎স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নরসিংদীতে রায়পুরা উপজেলা সবচেয়ে বড় সমস্যা। জেলায় সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি, অনেক হাতিয়ার আছে। যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে কম্বিং অপারেশন করে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

‎এছাড়া, ২৪ এর ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘উদ্ধার না হওয়া অস্ত্র এবং পলাতক আসামিদের ধরতে কাজ করা হচ্ছে।’ এর আগে, কারাগারের ভেতরের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন তিনি।

‎প্রসঙ্গত, ২৪ সালের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা ও ভাংচুরের পর পালিয়ে যায় ভেতরে থাকা ৮২৬ কয়েদির সবাই। লুট হয় অস্ত্র ও গোলাবারুদ। এর কিছুদিন পর কারাগারটি সংস্কার করে বন্দি রাখার উপযুক্ত করা হয়। এরপর, কিছুদিন পর কারাগারটি সংস্কার করে বন্দি রাখার উপযুক্ত করা হয়।

মন্তব্য (০)





image

‎সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজ...

নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...

image

‎৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্য...

নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...

image

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল:...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...

image

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...

image

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

  • company_logo