ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি -এই প্রতিপাদ্যে লালমনিরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য রেলি শহর প্রদক্ষিণ করে।রেলি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লা আকতার বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ডঃ শায়খুল আরিফিন সহ প্রশাসনের কর্মকর্তা ,নারী উদ্যোক্তা,অদম্য নারী সহ বিভিন্ন স্তরের নারী নেতৃবৃন্দ।এ সময় সমাজে অবদানের জন্য ১০ অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়।
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য ...
দিনাজপুর প্রতিনিধি : পুশইন সন্দেহে দিনাজপুর সদরের বনতাড়া সীম...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা কালেক্টর পাবলিক স্কুল অ্...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

মন্তব্য (০)