• সমগ্র বাংলা

লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যে লালমনিরহাটে দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে হতে এক রেলি শহর প্রদক্ষিণ করে। পরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। লালমনিরহাটে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি , সচেতন নাগরিক কমিটি ও টিআইবির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ শায়খুল আরিফিন,সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) আজিজুল হক (বীর প্রতীক) প্রমুখ।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু হাসনাত রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন দফতরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,গার্লস গাইডের সদস্যগণ অংশ নেয়।

মন্তব্য (০)





image

আ.লীগ নেতাদের নিয়ে খেলা উদ্বোধন করলেন বিএনপি-জামায়াত নেতারা

১

নীলফামারী  প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার কচুকাটায় ফুটবল টুর্নামেন্টের...

image

রংপুরে স্ত্রী-কন্যাকে ডিলার দেখিয়ে সারের ডিলারশিপ নিচ্ছেন...

২

সার সংকট নিরসনে সারা দেশে নতুন করে সরকারের বিসিআইসির সার ডিলার নিয়োগ তীব্র সমালোচনার মুখে পড়েছ...

image

দীর্ঘ ৮দিন ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতা...

৩

বেনাপোল প্রতিনিধি: বাঙালি হিন্দু সম্প্রদায়ের সেরা উৎসব শারদী...

image

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

৪

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে...

image

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

৫

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠ...

  • company_logo