ফাইল ছবি
লাইফস্টাইল ডেস্ক: শীতের সকালে চা কিংবা কফি পান করা শরীর ও মন উভয়ের জন্যই বেশ উপকারী। কারণ চা, বিশেষ করে সবুজ ও কালো চা এবং কফি উভয়ই অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এ উপাদানগুলো শরীরের ফ্রি র্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে কোষকে সুরক্ষা দেয় এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। কারণ গরম চা হজম প্রক্রিয়াকে উদ্দীপিত করে এবং শীতকালীন ভারি খাবারের পর আরাম দিতে পারে।
সেই সঙ্গে মনোযোগ ও কর্মক্ষমতা বৃদ্ধি করে চা ও কফি। ক্যাফেইন জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করে তোলে, যার ফলে মনোযোগ, সতর্কতা এবং কাজের গতি বাড়িয়ে দেয়। বিশেষ করে শীতের সকালে কাজের শুরুতে এটি বিশেষভাবে কার্যকর।
কারণ শীতের সকালে এক কাপ গরম চা কিংবা কফি শুধু উষ্ণতা আর আরামই দেয় না, বরং এটি আপনাকে শারীরিকভাবে সতেজ করে তোলে এবং মানসিকভাবে দিনের কাজের জন্য প্রস্তুত হতে সাহায্য করে।
চলুন জেনে নেওয়া যাক, চা ও কফির উপকারিতা
তাৎক্ষণিক শক্তি ও সতেজতা
চা কিংবা কফি উভয়ে ক্যাফেইন থাকে, যা একটি প্রাকৃতিক উদ্দীপক। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সচল করে তোলে, ঘুমভাব কাটায় এবং তাৎক্ষণিক সতেজতা ও শক্তি জোগায়।
এ ছাড়া চা কিংবা কফি মেজাজ উন্নত করে। কারণ ক্যাফেইন ডোপামিন ও সেরোটোনিনের মতো নিউরোট্রান্সমিটারের মাত্রা বাড়াতে সাহায্য করে, যা মেজাজ ভালো করতে এবং বিষণ্ণতা দূর করতে বড় ভূমিকা রাখে।
উষ্ণতা প্রদান
শীতের সকালে যখন শরীর ঠান্ডা থাকে, তখন এক কাপ গরম পানীয় শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়াতে সাহায্য করে, যা আপনার শরীরকে আরামদায়ক অনুভূতি দেয়।
নিউজ ডেস্ক : গর্ভাবস্থা একজন নারীর জীবনের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে পড়ে। ...
নিউজ ডেস্ক : কিশমিশ সবারই পছন্দ। এটি একটি পুষ্টিকর খাবার, যা হজমশক্তি বা...
লাইফস্টাইল ডেস্ক: প্রাকৃতিক বৈচিত্র্যের এক বিস্তৃত সম্ভ...
নিউজ ডেস্ক : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূম...
লাইফস্টাইল ডেস্ক: রক্তচাপ কমানোর কথা উঠলেই বেশিরভাগ মানুষ ওষ...

মন্তব্য (০)