• সমগ্র বাংলা

পাবনায় মোবাইল ফোনের সকল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় মোবাইল ফোনের সকল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে পাবনা জেলা মোবাইল বিজনেস কমিউনিটি। 

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় পাবনা জেলার সকল মোবাইল  ফোনের দোকান বন্ধ করে পাবনা প্রেসক্লাবের সামনে পাবনা জেলার সকল মোবাইলের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও বিক্ষোভ মিছিল করেন। 

তাদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের ফলে একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বেড়ে যাবে।

উল্লেখ্য, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত এবং অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার রোধ করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে। এর ফলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অনুমোদনহীন আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে।

এ সময় পাবনা জেলার সকল মোবাইলের দোকানের মালিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

কালীগঞ্জে ৩৫ হাজার ৯০২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য ...

image

পুশইন সন্দেহে দিনাজপুর সীমান্তে একই পরিবারের ৪ সদস্য আটক

দিনাজপুর প্রতিনিধি : পুশইন সন্দেহে দিনাজপুর সদরের বনতাড়া সীম...

image

ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক সম...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা কালেক্টর পাবলিক স্কুল অ্...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

  • company_logo