ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের দস্তিদার হাট এলাকায় শিশুদের জন্য তৈরি করা মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের অভিযোগে ‘রফিক চানাচুর’ নামের একটি অবৈধ খাদ্য উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে গিয়ে দেখা যায়— কারখানার ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অপরিষ্কার কাঁচামাল, খোলা অবস্থায় সংরক্ষিত মসলা, পুরোনো তেলে ভাজা চানাচুর ও চিপস। শ্রমিকরা বেশিরভাগই মুখে মাস্ক ও হাতে গ্লাভস ছাড়া কাজ করছেন। উৎপাদিত পণ্যের প্যাকেটেও কোনো মান নিয়ন্ত্রণের সীল বা সরকারি অনুমোদনের তথ্য নেই।
কারখানাটিতে স্বাস্থ্যসম্মত উৎপাদন ব্যবস্থা, মান যাচাই, লাইসেন্স, সঠিক সংরক্ষণ ব্যাবস্থা—কোনোটিই পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, এই কারখানার পণ্যগুলো এলাকার হাট-বাজার ও স্কুল–মাদরাসা গেইটের দোকানগুলোতে ব্যাপকভাবে বিক্রি হয়। নিম্নমানের উপকরণ ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব খাবার শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
দুই লাখ টাকা জরিমানা অভিযান পরিচালনাকালে এসব অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে নিয়ম মেনে উৎপাদন পরিবেশ নিশ্চিত করার জন্য সতর্ক করা হয়।
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার কচুকাটায় ফুটবল টুর্নামেন্টের...
সার সংকট নিরসনে সারা দেশে নতুন করে সরকারের বিসিআইসির সার ডিলার নিয়োগ তীব্র সমালোচনার মুখে পড়েছ...
বেনাপোল প্রতিনিধি: বাঙালি হিন্দু সম্প্রদায়ের সেরা উৎসব শারদী...
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে...
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠ...

মন্তব্য (০)