ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে আটক করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকালে মালিবাগের বাসা থেকে ডিবির একটি টিম তাকে ডিবি কার্যালয় নিয়ে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শওকত মাহমুদ বর্তমানে ডিবি হেফাজতে আছেন। বিকালে তার মালিবাগের বাসা থেকে তাকে নিয়ে আসে ডিবির একটি টিম।
তাকে কোনো মামলায় গ্রেফতার করা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই।
গত এপ্রিলে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মহাসচিব শওকত মাহমুদ। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।
নিউজ ডেস্কঃ সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত গণমাধ্যম...
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভ...
নিউজ ডেস্কঃ মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা...
গাজীপুর প্রতিনিধি : দৈনিক নয়া দিগন্তের জয়দেবপুর (গাজী...

মন্তব্য (০)