• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরায়েল পুরোপুরি গাজা থেকে না সরলে প্রকৃত যুদ্ধবিরতি সম্ভব নয়: কাতারের প্রধানমন্ত্রী

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গাজায় বিদ্যমান পরিস্থিতিকে এখনো যুদ্ধবিরতি বলা যায় না বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। দাবি, ইসরায়েল পুরোপুরি গাজা উপত্যকা থেকে না সরলে 'প্রকৃত যুদ্ধবিরতি' সম্ভব নয়। রোববার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

‎শনিবার (৬ ডিসেম্বর) দোহা ফোরামের এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। একই অনুষ্ঠানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়ন নিয়ে আঙ্কারার অবস্থান তুলে ধরেন।

‎আল থানি বলেন, ‘আমরা এক সংকটময় পর্যায়ে আছি।’এটি কেবল একটি লোক দেখানো যুদ্ধবিরতি মাত্র। এটিকে এখনো যুদ্ধবিরতি বলা যায় না। যুদ্ধবিরতি তখনই সম্পন্ন হবে, যখন ইসরায়েল পুরোপুরি গাজা থেকে সরে যাবে। কেবলমাত্র তখনই পরিস্থিতি স্থিতিশীল হবে এবং মানুষ অবাধে যাতায়াত করতে পারবে—যা এখনো হয়নি।’

‎গত ১০ অক্টোবর, যুদ্ধবিরতি শুরু হলে ইসরায়েল নতুনভাবে আঁকা ‘ইয়েলো লাইন’ পর্যন্ত সেনা পিছিয়ে নেয়, যা গাজাকে পূর্ব–পশ্চিম দুইভাগে বিভক্ত করে। এছাড়াও নির্ধারিত সময়েও রাফাহ সীমান্ত খুলে দেয়নি ইসরায়েলি সেনারা। আইডিএফ-এর দাবি, গাজায় থাকা নিহত ইসরায়েলিদের সব লাশ হামাসকে ফিরিয়ে দিতে হবে।

‎সপ্তাহের শুরুতে ইসরায়েল জানায়, তারা রাফাহ একমুখীভাবে খুলতে রাজি—যাতে কেবল ফিলিস্তিনিরা কেবল গাজা ছাড়তে সক্ষম হবে। কিন্তু মিসর ইসরায়েলের এমন খামখেয়ালি দাবি প্রত্যাখ্যান করে জানায়, ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে ফেরার অধিকার রয়েছে।

‎তবে কাতারের প্রধানমন্ত্রী আল থানি বলেন, কাতার, তুরস্ক, মিসর ও যুক্তরাষ্ট্র ‘পরবর্তী ধাপ এগিয়ে নিতে’ একসঙ্গে কাজ করছে। এদিকে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে জানান, দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় ধাপ ঘোষণা হতে পারে।

মন্তব্য (০)





image

রেড ক্রসের কর্মকর্তার সঙ্গে কারাবন্দি সু চির সাক্ষাত নিয়ে...

নিউজ ডেস্ক : ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরস...

image

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানি...

image

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্...

image

‎সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐ...

image

তরুণদের মাদকমুক্ত হওয়া জরুরি: মোদি

নিউজ ডেস্ক : একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে যুবসমাজকে মাদ...

  • company_logo