• আন্তর্জাতিক

জনসংখ্যা বাড়লে দেশের সক্ষমতা বৃদ্ধি পাবে: ইরানের সর্বোচ্চ নেতা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : জনসংখ্যা বৃদ্ধি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার মতে, জনসংখ্যা বাড়লে দেশের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং শত্রুদের হুমকি ও ষড়যন্ত্র মোকাবিলা করা সহজ হবে।

জাতীয় জনসংখ্যা পুরস্কারের চতুর্থ আসর উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোজতবা খামেনি বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি জাতীয় সক্ষমতা বাস্তবায়নের পাশাপাশি বিজ্ঞান, সংস্কৃতি, অর্থনীতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি ও বিদ্যমান সম্ভাবনা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। একই সঙ্গে শত্রুদের হুমকি ও অসৎ উদ্দেশ্য মোকাবিলায়ও এটি সহায়ক।’

এ সময় তিনি অল্প বয়সে বিয়ে এবং পরিবারকেন্দ্রিক সংস্কৃতি গড়ে তোলার প্রতিও উৎসাহ দেন।

উল্লেখ্য, গত মার্চের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন মোজতবা খামেনি। তার পূর্বসূরি ও বাবা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধের শুরুতে চালানো হামলায় নিহত হওয়ার পর তিনি ক্ষমতায় আসেন।

তবে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তাকে জনসমক্ষে দেখা যায়নি।

 

মন্তব্য (০)





image

পারস্পরিক ভিসা ব্যবস্থা বাতিলে সম্মত মিশর ও ইরাক

১

আন্তর্জাতিক ডেস্ক : মিশর ও ইরাকের নাগরিকদের মধ্যে পারস্পরিক ভিসা ব্যবস্থা বাত...

image

‎চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী ‎

২

আন্তর্জাতিক ডেস্ক: চীনের মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো যাচ্ছ...

image

‘যুদ্ধে ইরান জয়ী হবে’—যে যু্ক্তি দিলেন মার্কিন রাষ্ট্রবিজ...

৩

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধে ইরান জয়ী হবে এবং যুক্তরাষ্ট্র পরাজিত হবে বলে যু্ক্...

image

৫ টন বিস্ফোরক ধ্বংস করবে যুক্তরাষ্ট্র, কিন্তু কেন?

৪

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি সামরি...

image

হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ ব...

৫

আন্তর্জাতিক ডেস্ক :  হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশনের দায়ে ইরানি স...

  • company_logo