• গণমাধ্যম

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজনে তারুণ্যের নবযাত্রা

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হলো নতুন সদস্য বরণ অনুষ্ঠান তারুণ্যের নবযাত্রা। 

শনিবার (০৬ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজনটি অনুষ্ঠিত হয়। নজরুল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত হয় কুইজ, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু, সাধারণ সম্পাদক আবু ইসহাক অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবন মণ্ডল, অর্থ সম্পাদক হৃদয় আহমেদ এবং দপ্তর ও প্রচার সম্পাদক অনিরুদ্ধ সাজ্জাদ। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের কার্যনির্বাহী সদস্য মুসতারিন রহমান স্নিগ্ধা। 

অনুষ্ঠানের আলোচনায় সভাপতি শাকিল বাবু বলেন, “বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার লক্ষ্যে আমরা একযোগে কাজ করে যাবো। সাংবাদিকতায় শেখার অনেক কিছু রয়েছে, যা আমাদের ব্যক্তিগত ও পেশাদার জীবনে গুরত্বপূর্ণ ভুমিকা পালন করবে।”

সাধারণ সম্পাদক আবু ইসহাক অনিক বলেন, “সাংবাদিকতা এমন একটা পেশা, যেখানে অনেক বাঁধার সম্মুখীন হতে হয়, অনেকের সমালোচনা শুনতে হয়। সকল বাঁধা বিপত্তি পেরিয়ে সবার সামনে তুলে ধরতে হয়। নতুনরাও ঘটনা যাচাই করে সত্য তুলে আনার কাজ নিষ্ঠার সাথে পালন করবে এই প্রত্যাশা রাখি।” 

এদিন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী ত্রিত্ব ঘাঘরা, সাফকাত ইসলাম শিহাব, বিপ্র ঘোষ ও অরূপ চৌধুরি রুদ্র। এছাড়াও উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে বরণ করে নেয়া হয় নতুন সদস্যদের। এবং কেক কেটে সাংবাদিক ফোরামের ৩য় বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।

মন্তব্য (০)





image

বিশেষ সম্মাননায় ভূষিত সাংবাদিক সোয়েব সিকদার

১

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ &...

image

মুক্তাগাছা প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

ময়মনসিংহ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ১ নভেম্বর ২০২৬ ময়...

image

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাসিরুল আলম, সম্পাদক এন এ জ...

৩

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে নাসিরুল...

image

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যম...

৪

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ...

image

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খা...

৫

নিউজ ডেস্ক : অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ...

  • company_logo