• সমগ্র বাংলা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় পূজা উদযাপন পরিষদের বিশেষ প্রার্থনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের উত্তর বাংলা সারস্বত আশ্রমে প্রায় ৩ শতাধিক সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের অংশগ্রহণে এই প্রার্থনা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বাংলা সারস্বত আশ্রমের অধ্যক্ষ ও দীক্ষাচার্য্য শ্রীমৎ স্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, উত্তর বাংলা সারস্বত আশ্রম কমিটির সহ-কোষাধ্যক্ষ জাতীয় ক্রীড়াবিদ গোপাল তেওয়ারি, নব-বৃন্দাবন হরিবাসর কমিটির সাধারণ সম্পাদক সমর দাস, মুকুন্দ গোসাই আশ্রমের সভাপতি মনীন্দ্রনাথ মহন্ত, অধ্যাপক অনিল চন্দ্র পাল, দীপক চন্দ্র রায়, এ্যাড. চিত্তরঞ্জন বসাক, জয়ন্ত সরকার, কার্ত্তিক চন্দ্র রায় ও খোকন রায়।

আয়োজন প্রসঙ্গে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস জানান, বেগম খালেদা জিয়া বগুড়ার পুত্রবধূ ও ধর্ম, বর্ণ, নির্বিশেষে সাধারণ জনগণের নেত্রী। তাকে বগুড়ার সনাতনীরা অন্তর থেকে ভালবাসেন কারণ তিনি এই অঞ্চলের সনাতন ভক্তবৃন্দের কোন চাওয়া পাওয়া কোনদিন অপূর্ণ রাখেন নি। শুধু তাই নয় বছরের পর বছর যে মানুষটি জেল, জুলুম ও অত্যাচারের শিকার হয়েও নিজের দেশ ত্যাগ করেননি বরং আমৃত্যু এই দেশের জনগণের সেবায় কাজ করে যাওয়ার ব্রত করেছিলেন সেই আপোষহীন নেত্রী আজ মৃত্যুশয্যায় যে খবরে সারা দেশের কোটি জনতা আজ ব্যথিত। বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া দেশের বর্তমান পরিস্থিতিতে একজন বটবৃক্ষ হয়ে রয়েছেন। তাই তার শারিরিক এই পরিস্থিতিতে তার দ্রুত সুস্থতা কামনা করে তাদের এলাকার সকল মন্দির ও আশ্রমে বিগত কয়েকদিন ধরেই প্রার্থনা চলমান রয়েছে।

শুক্রবার উত্তর বাংলা সরস্বত আশ্রমে সেই ধারাবাহিকতাতেই দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনাসহ সার্বিক কল্যাণের লক্ষ্যে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয় যা প্রতিদিন চলমান থাকবে।

মন্তব্য (০)





image

দেশে প্রথম নতুন প্রজাতির সাদামাছির সন্ধান, নারকেলগাছে বাড়...

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশে প্রথমবারের মতো ‘প্যারালেইর...

image

আ.লীগ নেতাদের নিয়ে খেলা উদ্বোধন করলেন বিএনপি-জামায়াত নেতারা

২

নীলফামারী  প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার কচুকাটায় ফুটবল টুর্নামেন্টের...

image

রংপুরে স্ত্রী-কন্যাকে ডিলার দেখিয়ে সারের ডিলারশিপ নিচ্ছেন...

৩

সার সংকট নিরসনে সারা দেশে নতুন করে সরকারের বিসিআইসির সার ডিলার নিয়োগ তীব্র সমালোচনার মুখে পড়েছ...

image

দীর্ঘ ৮দিন ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতা...

৪

বেনাপোল প্রতিনিধি: বাঙালি হিন্দু সম্প্রদায়ের সেরা উৎসব শারদী...

image

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

৫

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে...

  • company_logo