• লিড নিউজ
  • সমগ্র বাংলা

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এ প্রশ্ন অবান্তর: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি : বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা—এ প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তিনি বলেন, “যেহেতু তিনি নির্বাচন করতে চেয়েছেন, ধরেই নিতে হবে—তিনি বাংলাদেশের নাগরিক ও ভোটার।”

শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অ্যাটর্নি জেনারেল আরও বলেন, জুলাই গণহত্যা মামলার বিচার দ্রুত শেষ করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বিচার বিলম্বিত করা বা ব্যাহত হওয়ার কোনো সুযোগ নেই।শৈলকুপা উপজেলা হাজী কল্যাণ সংস্থার আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান টুলু। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার হাজী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জে ওয়ালটন প্লাজার উদ্যোগে কিস্তি ক্রেতা সুরক্ষা ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ওয়ালটন প্লাজার উদ্যোগে কিস্তি ক্রেতা ...

image

গ্রেপ্তারের একদিন পর জেল হাজতে যুবলীগ নেতা নুরুল আলমের মৃ...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

কালীগঞ্জের আলোচিত সাইফুল হত্যা: ২২ দিন পর রহস্য উদঘাটন, গ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়...

image

আগামী ছয় মাসের মধ্যে কাঁচপুরে টার্মিনালের কাজ শেষ হবে: প্...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত...

image

ওয়ালটনের মানবিক উদ্যোগ গাজীপুরজুড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প: ...

গাজীপুর প্রতিনিধি : মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতাকে অগ্রাধিকা...

  • company_logo