• সমগ্র বাংলা

গাজীপুরে ছাত্রদল নেতা আবুল হোসেন প্রিন্সের বহিষ্কারাদেশ প্রত্যাহার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর  প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের এক সিদ্ধান্তে গাজীপুর জেলা শাখার অধীনস্থ সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হোসেন প্রিন্সের বিরুদ্ধে জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর বিভাগ থেকে জানানো হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে আবুল হোসেন প্রিন্স তার পূর্বের সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রমে পুনরায় সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারবেন। তার উপর আর কোনো প্রকার সাংগঠনিক নিষেধাজ্ঞা বা বাধা কার্যকর থাকবে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন প্রদান করেন।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের ১৭ মার্চে আবুল হোসেন প্রিন্সকে সাময়িকভাবে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছিল। প্রায় ৯ মাস পর কেন্দ্রীয় সংসদের পুনর্বিবেচনায় সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো।

ছাত্রদলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, ভবিষ্যতে তিনি দলীয় আদর্শ, নীতি ও শৃঙ্খলা অনুসরণ করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন।

মন্তব্য (০)





image

স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

১

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ও কুবি প্রতিনিধি:  ফতুল্লায় স্বামীর ...

image

দেশে প্রথম নতুন প্রজাতির সাদামাছির সন্ধান, নারকেলগাছে বাড়...

২

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশে প্রথমবারের মতো ‘প্যারালেইর...

image

আ.লীগ নেতাদের নিয়ে খেলা উদ্বোধন করলেন বিএনপি-জামায়াত নেতারা

৩

নীলফামারী  প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার কচুকাটায় ফুটবল টুর্নামেন্টের...

image

রংপুরে স্ত্রী-কন্যাকে ডিলার দেখিয়ে সারের ডিলারশিপ নিচ্ছেন...

৪

সার সংকট নিরসনে সারা দেশে নতুন করে সরকারের বিসিআইসির সার ডিলার নিয়োগ তীব্র সমালোচনার মুখে পড়েছ...

image

দীর্ঘ ৮দিন ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতা...

৫

বেনাপোল প্রতিনিধি: বাঙালি হিন্দু সম্প্রদায়ের সেরা উৎসব শারদী...

  • company_logo