• লিড নিউজ
  • জাতীয়

দক্ষতা বৃদ্ধি ও কারিগরি শিক্ষা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি: শিক্ষা উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, দক্ষতা উন্নয়ন ও কারিগরি শিক্ষা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা খাতের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

‎শিক্ষা উপদেষ্টা বলেন, বাংলাদেশের প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা খাতে পর্যাপ্ত সম্পদ ও জনবল নিশ্চিত করা গেলে মানসম্মত প্রশিক্ষণ দেয়া সম্ভব হবে। বার্ষিক দক্ষতা উন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করলে দক্ষ জনবল তৈরির কাজ হয়ে যাবে।

‎এ সময় ভোকেশনাল ই-লার্নিং একশন প্লান বিস্তৃত করে হাজারো শিক্ষককে প্রশিক্ষণ দেয়ার সক্ষমতা তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

‎অনুষ্ঠানে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে বার্ষিক দক্ষতা উন্নয়ন প্রতিবেদন ২০২৫ প্রকাশ করা হয়। এ সময় বক্তারা দেশে দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দেন। তারা বলেন, বিদেশে দক্ষ জনবল পাঠানো গেলে অভিবাসন খাতকেও সমৃদ্ধ করার সুযোগ বাড়বে।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বা...

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আর...

image

‎জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

২

নিউজ ডেস্কঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধ...

image

‎সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

৩

নিউজ ডেস্কঃ সরকারের অনুমতি পেলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা ...

image

‎প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের ...

৪

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

পরিবারভিত্তিক সমন্বিত তথ্যভাণ্ডার গড়ছে সরকার: ফ্যামিলি কা...

৫

‎নিউজ ডেস্কঃ দেশের দরিদ্র ও অস্বচ্ছল পরিবারগুলোকে সামাজি...

  • company_logo