ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত ১৮ জন জাপানি সৈন্যের দেহাবশেষ উত্তোলন ও জাপানে প্রত্যাবর্তনের প্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে।
জাপান সরকারের মনোনীত ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল গত ১৭ থেকে ২৮ নভেম্বর চট্টগ্রামে অবস্থান করে খনন ও উত্তোলন কাজ পরিচালনা করে।
সোমবার (২ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ সদস্যের মৃত্যু
এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় পুরো কার্যক্রমে নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা দেয় বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চল। সার্বিক তত্ত্বাবধান ও খননকার্যে নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা ও খনন বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক।
উত্তোলন শেষে ২৮ নভেম্বর সেনাবাহিনীর একটি চৌকস দল দেহাবশেষগুলোর প্রতি যথাযোগ্য সামরিক মর্যাদায় গার্ড অব অনার দেয়। পরে দেহাবশেষ জাপানে পাঠানো হয়। এর আগে ২০২৪ সালে জাপানের অনুরোধে কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৩ জন জাপানি সৈন্যের দেহাবশেষ উত্তোলন করে দেশে পাঠানো হয়।
পাবনা প্রতিনিধিঃ পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার...
পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল...
মানিকগঞ্জ প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)