• সমগ্র বাংলা

মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি ও আইন প্রয়োগমূলক অভিযান পরিচালিত হয়েছে।

আজ ১ ডিসেম্বর ২০২৫ বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে সার, কীটনাশক, বীজ ও মুদিদোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যমান, মূল্যতালিকা, ভাউচার সংরক্ষণ ও আইন মেনে চলার বিষয়গুলো যাচাই করা হয়।

অভিযান চলাকালে মেসার্স সাহা ট্রেডার্স নামক সার–কীটনাশক ও বীজ বিক্রয় প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়। পাশাপাশি অননুমোদিত বীজ বিক্রয় ও সঠিক মোড়কীকরণ বিধি লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ও ৫১ ধারায় ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে মেসার্স রাজিব ট্রেডার্সে সার বিক্রয়ের ভাউচার যথাযথভাবে প্রদান না করা এবং র‍্যাকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ ও বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় একই ধারায় প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

এভাবে দুই প্রতিষ্ঠানকে বিভিন্ন ভোক্তা অধিকারবিরোধী অপরাধে মোট ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে আইন না ভাঙার বিষয়ে সতর্ক করা হয় এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন, ভাউচার সংরক্ষণসহ আইনের বিধান মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন মো. রবিউল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, মাগুরা এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

১

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ও কুবি প্রতিনিধি:  ফতুল্লায় স্বামীর ...

image

দেশে প্রথম নতুন প্রজাতির সাদামাছির সন্ধান, নারকেলগাছে বাড়...

২

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশে প্রথমবারের মতো ‘প্যারালেইর...

image

আ.লীগ নেতাদের নিয়ে খেলা উদ্বোধন করলেন বিএনপি-জামায়াত নেতারা

৩

নীলফামারী  প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার কচুকাটায় ফুটবল টুর্নামেন্টের...

image

রংপুরে স্ত্রী-কন্যাকে ডিলার দেখিয়ে সারের ডিলারশিপ নিচ্ছেন...

৪

সার সংকট নিরসনে সারা দেশে নতুন করে সরকারের বিসিআইসির সার ডিলার নিয়োগ তীব্র সমালোচনার মুখে পড়েছ...

image

দীর্ঘ ৮দিন ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতা...

৫

বেনাপোল প্রতিনিধি: বাঙালি হিন্দু সম্প্রদায়ের সেরা উৎসব শারদী...

  • company_logo