• সমগ্র বাংলা

দূর্নীতিমুক্ত উন্নয়নের বাংলাদেশ গড়তে অঙ্গীকার আলহাজ্ব শাহজাহান চৌধুরীর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “আর নয় দূর্নীতি, এবার হবে উন্নয়নের বাংলাদেশ।” তিনি বলেন, স্বাধীনতার পর থেকে কেউ জনগণের অধিকার নিশ্চিত করতে পারেনি এবং পূর্ববর্তী স্বৈরশাসক আমলে রাজনৈতিক নেতারা দূর্নীতি, লুটপাট ও টেন্ডারবাজিতে লিপ্ত ছিলেন।

শাহজাহান চৌধুরী সম্প্রতি সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের কার্তিকের দোকান, চৌধুরী হাট, বড়ুয়া পাড়া, দিঘীর পাড়া, নাপিতের চর ও অন্যান্য এলাকায় সমাবেশ ও গণসংযোগে অংশগ্রহণ করেন।

ঢেমশা ইউনিয়ন সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং জাবের হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক টিমের সদস্য অধ্যাপক মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন, সমাজসেবা সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সাবেক সভাপতি মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১৭ ডিগ্রিতে

১

পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায়...

image

স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

২

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ও কুবি প্রতিনিধি:  ফতুল্লায় স্বামীর ...

image

দেশে প্রথম নতুন প্রজাতির সাদামাছির সন্ধান, নারকেলগাছে বাড়...

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশে প্রথমবারের মতো ‘প্যারালেইর...

image

আ.লীগ নেতাদের নিয়ে খেলা উদ্বোধন করলেন বিএনপি-জামায়াত নেতারা

৪

নীলফামারী  প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার কচুকাটায় ফুটবল টুর্নামেন্টের...

image

রংপুরে স্ত্রী-কন্যাকে ডিলার দেখিয়ে সারের ডিলারশিপ নিচ্ছেন...

৫

সার সংকট নিরসনে সারা দেশে নতুন করে সরকারের বিসিআইসির সার ডিলার নিয়োগ তীব্র সমালোচনার মুখে পড়েছ...

  • company_logo