• সমগ্র বাংলা

ফরিদপুরের আলফাডাঙ্গায় আ.লীগ নেতা বিস্ফোরক মামলায় কারাগারে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে নিজ গ্রাম যোগিবরাট থেকে তাকে আটক করার পর, রোববার (৩০ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে পুরোনো একটি মামলা ছিল।

রোববার রাতে ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ওসি মো. শাহজালাল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ১৮ জানুয়ারি থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

উল্লেখ্য, আলোচিত ওই মামলায় ১৭০ জন এজাহারনামীয় এবং প্রায় ৩ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছিল। একই মামলায় বকুল মিয়া নামে আরও একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১৭ ডিগ্রিতে

১

পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায়...

image

স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

২

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ও কুবি প্রতিনিধি:  ফতুল্লায় স্বামীর ...

image

দেশে প্রথম নতুন প্রজাতির সাদামাছির সন্ধান, নারকেলগাছে বাড়...

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশে প্রথমবারের মতো ‘প্যারালেইর...

image

আ.লীগ নেতাদের নিয়ে খেলা উদ্বোধন করলেন বিএনপি-জামায়াত নেতারা

৪

নীলফামারী  প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার কচুকাটায় ফুটবল টুর্নামেন্টের...

image

রংপুরে স্ত্রী-কন্যাকে ডিলার দেখিয়ে সারের ডিলারশিপ নিচ্ছেন...

৫

সার সংকট নিরসনে সারা দেশে নতুন করে সরকারের বিসিআইসির সার ডিলার নিয়োগ তীব্র সমালোচনার মুখে পড়েছ...

  • company_logo