ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৭ কেজি ওজনের একটি বিরল প্রজাতির শাপলা পাতা মাছ। স্থানীয়ভাবে এটি ‘পানপাতা’ বা ‘হাউস মাছ’ নামেও পরিচিত। রবিবার (৩০ নভেম্বর) জেলে সলেমানের জালে মাছটি ধরা পড়ে। পদ্মায় সচরাচর এমন বড় আকারের শাপলা পাতা মাছ দেখা যায় না।
বাজারের মাছ ব্যবসায়ী মো. সুমন প্রামাণিক জানান, মাছটির ওজন ছিল ৭ কেজি। বাজারে তোলার পর বেশ হাঁকডাক শুরু হয় এবং শেষ পর্যন্ত মাছটি ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়। তিনি বলেন, “পদ্মায় নানা জাতের মাছ পাওয়া গেলেও এই ওজনের শাপলা পাতা মাছ এই অঞ্চলে অত্যন্ত বিরল।”
এ বিষয়ে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব জানান, “পদ্মা নদীতে ধরা পড়া এই মাছটি মূলত সামুদ্রিক প্রজাতির, যা স্থানীয়দের কাছে হাউস মাছ নামে পরিচিত। এটি স্টিং ফিশ বা রে ফিশ গোত্রের। সচরাচর দেখা না গেলেও মাঝেমধ্যে নদী বা নদীসংলগ্ন জলাশয়ে এ ধরনের মাছ ধরা পড়ে এবং বাজারে এর বেশ চাহিদাও থাকে।”
পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায়...
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ও কুবি প্রতিনিধি: ফতুল্লায় স্বামীর ...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশে প্রথমবারের মতো ‘প্যারালেইর...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার কচুকাটায় ফুটবল টুর্নামেন্টের...
সার সংকট নিরসনে সারা দেশে নতুন করে সরকারের বিসিআইসির সার ডিলার নিয়োগ তীব্র সমালোচনার মুখে পড়েছ...

মন্তব্য (০)