ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে সাতকানিয়া, লোহাগাড়া ও চকরিয়ায় অনুষ্ঠিত ব্লকেড কর্মসূচি দুই ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচির কারণে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকে এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
আন্দোলনকারীদের পক্ষে তামিম মির্জা জানান, আগামী ১৫ দিনের মধ্যে প্রকল্পের অগ্রগতি বিষয়ে দৃশ্যমান সিদ্ধান্তের আশ্বাস পেয়েছেন তারা। জনগণের দুর্ভোগ বিবেচনায় কর্মসূচি সাময়িক স্থগিত করা হলেও দাবি আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন। তিনি বলেন— “নির্ধারিত সময়ে সাড়া না পেলে লাগাতার আন্দোলনে যেতে বাধ্য হবো।”
এদিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন— “প্রশাসনের অনুরোধে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দাবিগুলো নিয়ে আলোচনা করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”
কর্মসূচি প্রত্যাহারের পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে এবং আটকে থাকা যাত্রীরা স্বস্তি ফিরে পান।
পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার...
পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল...
মানিকগঞ্জ প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ...

মন্তব্য (০)