প্রতীকী ছবি
নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ নিহত হয়েছেন তিনজন। রোববার (৩০ নভেম্বর) দুপুরে জেলার নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনজনের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। দুই জনের একজনের নাম আলতাফ ও অপরজন মানিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানিয়েছে প্রশাসন।
পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার...
পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল...
মানিকগঞ্জ প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ...

মন্তব্য (০)