ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাদ্রাসা ছাত্র এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুর ৩ টার দিকে উপজেলার জৈনা বাজার–শৈলাট আঞ্চলিক সড়কের এসিআই খাদ্য গোডাউনের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সিফাত(১২) উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া হাজী মার্কেট এলাকার বাবুল হোসেনের ছেলে। সে স্থানীয় এক হাফেজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সিফাত মাথার চুল কাটিয়ে জৈনাবাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে একটি অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের মাঝখানে বসে থাকা সিফাত রাস্তায় পড়ে যায়। এসময় একটি ট্রাকের চাকা সিফাতের মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার...
পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল...
মানিকগঞ্জ প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ...

মন্তব্য (০)