• সমগ্র বাংলা

গোপালপুরে আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষা। নার্সারি থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে এ বৃত্তি পরীক্ষাটি শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় পৌর শহরের মেহেরুন্নেসা মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৭১ জন শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন ভিএম কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক এসএম রফিকুল ইসলাম, এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আবু খালিদ বাবলু মাষ্টারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

আগামী ৩১ ডিসেম্বর বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর অনাড়ম্বর অনুষ্ঠানে বৃত্তি প্রদান করা হবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শ্রেণির একজনকে গোল্ড মেডেল, পাশাপাশি অন্যান্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, সার্টিফিকেট এবং বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

উল্লেখ্য, এই বৃত্তি পরীক্ষাটি প্রথম চালু হয় ১৯৯০ সালে চর চতিলা বাজারে, আমরা কতিপয় সংঘের উদ্যোগে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য। পরবর্তীতে ২০০৬ সালে আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলামের পিতার নামানুসারে এর নামকরণ করা হয় ‘আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষা’, এবং নার্সারি থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা ...

image

‎পাবনায় স্বামীর পরকীয়ার জেড়ে ঝগড়া: স্ত্রীর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...

image

ফরিদপুর ডিবি’র নতুন ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার...

image

পাবিপ্রবিতে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ইফাস্ট-২০২৬ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল...

image

মা‌ছে ভা‌তে বাঙ্গালী সেই ঐ‌তিহ‌্যকে ধ‌রে রাখার উ‌দে‌শ্যে ...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: দুর্যোগ ব্যবস্থাপনা ...

  • company_logo