• সমগ্র বাংলা

জামালপুর-৩ আসনে গণঅধিকারের মনোনয়ন পেলেন লিটন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় ধাপে প্রার্থী ঘোষণার অংশ হিসেবে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী হিসেবে মো. লিটন মিয়া বি.এ কে মনোনীত করেছে দলটি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দলের কেন্দ্রীয় দপ্তর থেকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন ঘোষণা করেন।

লিটন মিয়া দীর্ঘদিন ধরে জামালপুর জেলা যুব অধিকারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড, গণসংযোগ, এলাকায় তরুণদের সংগঠিতকরণসহ দলের হয়ে বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

দলীয় সূত্র থেকে জানা গেছে- সাংগঠনিক দক্ষতা, এলাকা ভিত্তিক জরিপ, রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি এই চারটি বিষয়ের সমন্বিত মূল্যায়নের ভিত্তিতেই তাকে জামালপুর-৩ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

মনোনয়ন ঘোষণার পর থেকেই মেলান্দহ ও মাদারগঞ্জ এলাকায় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

মনোনয়ন পেয়ে মো. লিটন মিয়া বলেন-`এই আসনে আমার আরও দুইজন যোগ্য সহকর্মী ছিলেন। আমরা সবাই একই দলের কর্মী, তাই সবাইকে সঙ্গে নিয়েই তারুণ্যের নেতৃত্বে একটি ইতিবাচক ও অগ্রগতিমুখী বাংলাদেশ গড়তে চাই। জনগণই আমাদের শক্তি, তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।”

গণঅধিকার পরিষদের নেতারা বলেন, দ্বিতীয় ধাপে ঘোষিত প্রার্থীদের মধ্যে অধিকাংশই তরুণ ও নতুন নেতৃত্ব। এতে রাজনীতিতে নতুন উদ্যম ও পরিবর্তনের সুযোগ তৈরি হবে বলে তারা মনে করেন।

তারা আরও মনে করেন, লিটন মিয়ার মনোনয়ন ঘোষণায় জামালপুর-৩ আসনের নির্বাচনী মাঠ আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

মন্তব্য (২)





image
image
image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা ...

image

‎পাবনায় স্বামীর পরকীয়ার জেড়ে ঝগড়া: স্ত্রীর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...

image

ফরিদপুর ডিবি’র নতুন ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার...

image

পাবিপ্রবিতে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ইফাস্ট-২০২৬ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল...

image

মা‌ছে ভা‌তে বাঙ্গালী সেই ঐ‌তিহ‌্যকে ধ‌রে রাখার উ‌দে‌শ্যে ...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: দুর্যোগ ব্যবস্থাপনা ...

  • company_logo