• সমগ্র বাংলা

ঝিনাইদহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদরের ফুরসন্দি গ্রামে আধি'পত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দূ-পক্ষের সং'ঘর্ষে অন্তত ১০ জন আ'হত হয়েছে। আহতদের মধ্যে দুজন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছেন ও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের বিএনপি নেতা শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সামাজিক বিরো'ধ চলে আসছিল ।

এরই জেরে সম্প্রতি দু-গ্রপের মধ্যে বেশ কয়েকবার মারামারি হয়। আজ সকালে শাহাবুর মোল্লার সমর্থক আল-আমিনের সাথে জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের পারিবারিক কলহের সৃষ্টি হলে ঘটনাটি দু-গ্রুপের সংঘর্ষে রুপ নেয়।

এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আ'হত হয়। এসময় ২টি বাড়ী ভাংচুর করা হয় । পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে । বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ  মোতায়েন করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

মেলান্দহে গাছ নিলাম নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুর...

image

সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

২

নিউজ ডেস্ক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন কেন্দ্র সেন্ট...

image

পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১৭ ডিগ্রিতে

৩

পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায়...

image

স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

৪

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ও কুবি প্রতিনিধি:  ফতুল্লায় স্বামীর ...

image

দেশে প্রথম নতুন প্রজাতির সাদামাছির সন্ধান, নারকেলগাছে বাড়...

৫

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশে প্রথমবারের মতো ‘প্যারালেইর...

  • company_logo