ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পৌরসভা এলাকার ঝাড়ুদারপট্টির নাম বদলে এখন ফুলপট্টি রাখা হয়েছে। আজ বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের সময় এক ঘোষণায় এ নাম দেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক,লালমনিরহাট সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এ সময় স্থানীয় এক অনার্স পড়ুয়া নারী শিক্ষার্থী তাদের এ মহল্লার নামটি শুনতে দৃষ্টিকটু বলে জানায়। এ ছাড়াও জাতীয় পরিচয় পত্র, বিদ্যালয়ে ভর্তি ও জন্ম নিবন্ধনে ঝাড়ুদারপট্টি নামটি ব্যবহারে আমাদের মর্যাদাহানি হয়।
এদিকে ওই মহল্লাটিতে বসবাসকারী নাগরিকদের জন্য নেই কোন যোগাযোগ সুবিধা,মৃতদেহ সৎকার ও দাফনের সুব্যবস্থা না থাকা সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ওই শিক্ষার্থী।
বিএনপি'র সদস্য সংগ্রহ অভিযানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বিএনপি নেতা দুলু বলেন,বর্তমান আধুনিক যুগে ঝাড়ুদারপট্টি নামটি অসম্মানজনক। এ নামটি মানব সমাজে ব্যক্তিত্বের অমর্যাদা হয়। মানুষের পরিচয়কে খাটো করা হয়। সন্তানদের বিয়ে-শাদী ও চাকুরিতেও নেতিবাচক প্রভাব পড়ে।তাই এ নামটি পরিবর্তন করে এখন থেকে ফুলপট্টি রাখা হলো। আমরা রাষ্ট্রক্ষমতায় এলে এ নতুন নামটি গেজেটে অন্তর্ভুক্ত করব।
এ সময় তিনি ওই মহল্লাটিতে ফুলপট্টি নামে সাইনবোর্ড লাগানোর পরামর্শ দেন। তাঁর দেয়া নতুন এ নামটি পেয়ে উল্লসিত হন ওই মহল্লার বাসিন্দারা। ধারাবাহিকভাবে এ সদস্য সংগ্রহ অভিযানে জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার...
পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল...
মানিকগঞ্জ প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ...

মন্তব্য (০)