• সমগ্র বাংলা

চাটমোহরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণী প্রদর্শনীর উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা চত্বরে পায়রা উড়িয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণী প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।

পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্যদেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার।

'দেশীয় জাত আধুনিক প্রযুক্তি- প্রাণি সম্পদে হবে উন্নতি, আমিষেই শক্তি, আমিষেই মুক্তি' এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. শোয়েব রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন,  প্রেসক্লাব সভাপতি হেলালুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, মো. আবুল কাশেম, মো. সাইফুল ইসলাম, খামারি সুলতানা পারভীন, মোছা. রিনা পারভিন প্রমুখ।

প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদশর্নী সংক্রান্ত ৩০টি স্টল স্থাপন করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর সপ্তাহের সমাপনী হবে।

মন্তব্য (০)





image

মেলান্দহে গাছ নিলাম নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুর...

image

সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

২

নিউজ ডেস্ক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন কেন্দ্র সেন্ট...

image

পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১৭ ডিগ্রিতে

৩

পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায়...

image

স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

৪

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ও কুবি প্রতিনিধি:  ফতুল্লায় স্বামীর ...

image

দেশে প্রথম নতুন প্রজাতির সাদামাছির সন্ধান, নারকেলগাছে বাড়...

৫

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশে প্রথমবারের মতো ‘প্যারালেইর...

  • company_logo