• সমগ্র বাংলা

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো সারা দেশের সঙ্গে নওগাঁর রাণীনগরে উদ্বোধন করা হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ দপ্তর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে প্রধান অতিথি হিসেবে সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এরপর অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রফি ফায়সাল তালুকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভ’মি) নাবিলা ইয়াসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মী, বিভিন্ন পর্যায়ের খামারীবৃন্দ প্রমুখ। প্রাণিসম্পদ সপ্তাহ মেলায় ৩০টি স্টলে বিভিন্ন জাতের গবাদি পশু, হাঁসমুরগী, ভেড়াছাগল এবং প্রণিজ খাদ্য ও ঔষধপত্র প্রদর্শন করা হয়। সপ্তাহ উপলক্ষ্যে স্কুল ফিডিংসহ সাতদিন নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রফি ফায়সাল তালুকদার।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা ...

image

‎পাবনায় স্বামীর পরকীয়ার জেড়ে ঝগড়া: স্ত্রীর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...

image

ফরিদপুর ডিবি’র নতুন ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার...

image

পাবিপ্রবিতে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ইফাস্ট-২০২৬ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল...

image

মা‌ছে ভা‌তে বাঙ্গালী সেই ঐ‌তিহ‌্যকে ধ‌রে রাখার উ‌দে‌শ্যে ...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: দুর্যোগ ব্যবস্থাপনা ...

  • company_logo