• সমগ্র বাংলা

লালমনিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: "দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি;প্রাণী সম্পদে হবে উন্নতি "এই শ্লোগানে লালমনিরহাটে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন হয়েছে।দিবসটি উপলক্ষে সকালে লালমনিরহাট কালেক্টরেট মাঠ থেকে এক বর্ণাঢ্য রেলি শহর প্রদক্ষিণ করে।পরে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক বক্তব্য রাখেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,পুলিশ সুপার তরিকুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ শায়খুল আরিফিন,জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম,সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেলাল হোসেন সহ কর্মকর্তা ও খামারীরা। সপ্তাহব্যাপি এ প্রদর্শনীতে ৩০টি স্টলের মাধ্যমে স্থানীয় খামারিদের পালনকৃত বিভিন্ন প্রাণির প্রদর্শন হয়।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা ...

image

‎পাবনায় স্বামীর পরকীয়ার জেড়ে ঝগড়া: স্ত্রীর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...

image

ফরিদপুর ডিবি’র নতুন ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার...

image

পাবিপ্রবিতে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ইফাস্ট-২০২৬ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল...

image

মা‌ছে ভা‌তে বাঙ্গালী সেই ঐ‌তিহ‌্যকে ধ‌রে রাখার উ‌দে‌শ্যে ...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: দুর্যোগ ব্যবস্থাপনা ...

  • company_logo