• গণমাধ্যম

পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল, সম্পাদক ফয়সাল

  • গণমাধ্যম

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পূবাইল অঞ্চলের কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ সংগঠন পূবাইল সাংবাদিক ক্লাবের দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। 

রোববার (২৩ নভেম্বর) দুপুরে মিরেরবাজারের ফৌজিয়া সরকার মার্কেটে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক জনবাণীর পূবাইল প্রতিনিধি রবিউল আলমকে সভাপতি এবং চ্যানেল এস'র পূবাইল প্রতিনিধি ফয়সাল ভুঁইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সভায় অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পান যুগ্ম সাধারণ সম্পাদক: আনন্দ টিভির শাকিল খান, সাংগঠনিক সম্পাদক: দৈনিক যুগান্তরের শাহিন সরকার, কোষাধ্যক্ষ: দৈনিক প্রভাতের জাহিদ হাসান, অর্থ সম্পাদক: দৈনিক কালের ছবি পত্রিকার আবু সাঈদ চৌধুরী, প্রচার সম্পাদক: দৈনিক দেশান্তরের আসিফ রায়হান, মহিলা বিষয়ক সম্পাদক: দৈনিক আমাদের সংবাদ পত্রিকার কবিতা ইসলাম, নির্বাহী সদস্য: লিটন মিয়া (দৈনিক দেশ বর্তমান), রাজীব হোসেন (ঢাকা টাইমস টঙ্গী–পূবাইল), রাসেল (দৈনিক জনকণ্ঠ মাল্টিমিডিয়া), রাকিব হোসেন (মাতৃ জগত), ফিরোজ হোসাইন (দৈনিক সংবাদ মোহনা), আলতাফ হোসেন (দৈনিক ঢাকার ডাক) এবং ইসমাইল হোসেন (আই আইপি টিভি)।

সভায় বক্তারা বলেন, নতুন কমিটি পেশাদারিত্ব, নৈতিকতা এবং উন্নত সাংবাদিকতার চর্চা এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

মন্তব্য (০)





image

‎ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো ত...

নিউজ ডেস্কঃ সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত গণমাধ্যম...

image

সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও...

image

ভাষা সৈনিক আব্দুল হামিদ সরকারের মৃত্যুবার্ষিকী আজ

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভ...

image

‎বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা করতে চায় ...

নিউজ ডেস্কঃ মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা...

image

গাজীপুরে দুই দফা মানববন্ধন, অভিযুক্ত যুবদল নেতার বহিষ্কার...

গাজীপুর প্রতিনিধি : দৈনিক নয়া দিগন্তের জয়দেবপুর (গাজী...

  • company_logo