• লিড নিউজ
  • জাতীয়

‎দেশের ৮০টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ করবে ইসি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি ৮০টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুই পর্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

‎রোববার (২৩ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

‎তিনি বলেন, ৮০টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ মঙ্গলবার। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম পর্বে ৪০টি এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আরও ৪০টি সংস্থার সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

‎গত ১৪ সেপ্টেম্বর ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় ইসি এবং পুনরায় নতুন ১৬টি সংস্থাকে নিবন্ধন দিতে দাবি-আপত্তি আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি।

‎এর মধ্য থেকে ১৫টিকে নিবন্ধন দেওয়া হবে। চূড়ান্ত ৬৬টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ১৪টি যুক্ত করে ৮০টির সঙ্গে সংলাপে বসছে ইসি এবং শুনানি শেষে আরও একটি সংস্থা এ সংলাপে যুক্ত হতে পারে।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo