• সমগ্র বাংলা

বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে কুরআন খতম, দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় জেলা ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার বাদ যোহর শহরের তিনমাথা তালিমুল কুরআন সিরাজুদ্দিন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন। এসময় তিনি বলেন, তাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোন বৃহৎ আয়োজন না করার বিষয়ে তিনি কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন। তাই জাঁকজমক আয়োজনকে পরিহার করে তার জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদল তারেক রহমান ও তার পুরো পরিবারের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে। এছাড়াও ছোট্ট শিশুদের দিয়ে কোরআন খতম সম্পন্ন হয়েছে। পাশাপাশি তাদের মাঝে বিতরণ করা হয়েছে শিক্ষা উপকরণ। ছাত্রদলের এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শহীদ উন নবী সলাম ও খায়রুল বাশার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসান।

এছাড়াও অন্যান্যদের মাঝে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের সভাপতি এসএস রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হীরা, সদস্য সচিব সোহাগ হোসেনসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা ...

image

‎পাবনায় স্বামীর পরকীয়ার জেড়ে ঝগড়া: স্ত্রীর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...

image

ফরিদপুর ডিবি’র নতুন ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার...

image

পাবিপ্রবিতে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ইফাস্ট-২০২৬ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল...

image

মা‌ছে ভা‌তে বাঙ্গালী সেই ঐ‌তিহ‌্যকে ধ‌রে রাখার উ‌দে‌শ্যে ...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: দুর্যোগ ব্যবস্থাপনা ...

  • company_logo