ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় ছদ্মবেশে পাহাড় থেকে ডাকাত আইয়ুব'কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর)মধ্যরাতে উপজেলার মাদার্শা ইউনিয়নের আদর্শগ্রাম এলাকা থেকে থাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আইয়ুব আলী (৬০)। তিনি সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আলা উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সাতকানিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো: বেলাল হোসেন সঙ্গীয় ফোর্স ছদ্মবেশে মাদার্শা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে থাকে গ্রেপ্তার করা হয়।ডাকাত সদস্য কিছুদিন আগেও পাশ্ববর্তী বাড়ি থেকে স্বর্ণ সহ অন্যান্য ডকুমেন্ট এবং নগদ অর্থ লুট করে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, মাদার্শা পাহাড়ি এলাকা থেকে ডাকাত সদস্য আইয়ুব আলীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ফেনী প্রতিনিধি : ১৪ বছরের কারাদণ্ড এড়াতে টানা ২০ বছর ধরে আত্ম...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুর...
নিউজ ডেস্ক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন কেন্দ্র সেন্ট...
পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায়...
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ও কুবি প্রতিনিধি: ফতুল্লায় স্বামীর ...

মন্তব্য (০)